Lalon

নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়।

নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়। চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।। যে নবি পারের কান্ডার জিন্দা সে চারযুগের উপর। হায়াতুল মুরসালিন নাম তার সেই জন্য কয়।। কোন নবি হইলো ওফাত কোন নবি বান্দার হায়াত। লেহাজ করে জানলে নেহাত যাবে সংশয়।। যে নবী আজ সঙ্গে তোর চিনে মন তার দাওন ধর। লালন বলে [...]

আমার ঘর খানায় কে বিরাজ করে।

আমার ঘর খানায় কে বিরাজ করে। জনম ভরে একদিনও তারে দেখলাম না রে।। নড়েচড়ে ঈশানকোণে দেখতে পাইনে এই নয়নে। হাতের কাছে যার ভবের হাট বাজার ধরতে গেলে হাতে পাইনে তারে।। সবে বলে প্রাণপাখি শুনে চুপে চেপে থাকি। জল কি হুতাশন মাটি কি পবন কেউ বলে না আমায় নির্ণয় করে।। আপন ঘরের খবর হয়না বাঞ্চা [...]

পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই।

পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই। এই দেশে যা পাপ গণ্য অন্য দেশে পুণ্য তাই।। তিব্বত নিয়ম অনুসারে এক নারী বহু পতি ধরে। এই দেশে তা হলে পরে ব্যাভিচারী দণ্ড হয়।। শূকর গরু দুইটি পশু খাইতে বলেছেন যিশু। শুনে কেন মুসলমান হিন্দু পিছেতে হটায়।। দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে। সূক্ষ্মজ্ঞানে বিচার [...]

গুরুর দয়া যারে হয় সেই জানে।

গুরুর দয়া যারে হয় সেই জানে। যে রূপে সাঁই বিরাজ করে দেহ ভুবনে।। শহরে সহস্র পাড়া তিনটি পথ তার এক মহড়া। আলেক সওয়ার পবন ঘোড়া ফিরছে সেইখানে।। জলের বিম্ব আলের উপর আখন্ড প্রলয়ের মাঝার। যার বিন্দুতে হয় সিন্ধু তাহার ধারা বয় ত্রিগুণে।। হাতের কাছে আলেক শহর রঙবেরঙের উঠছে লহর। সিরাজ সাঁই কয় লালন রে [...]

বলরে নিমাই বল আমারে।

বলরে নিমাই বল আমারে। রাধা বলে আজগুবি আজ কাঁদলি কেন ঘুমের ঘোরে।। সেই যে রাধার কি মহিমা বেদাদিতে নাইরে সীমা। ধ্যানে যারে পায় না ব্রহ্মা তুই কি রূপে জানলি তারে।। রাধে তোমার কি হয় নিমাই সত্য করে বলো আমায়। এমন বালক সময় এ বোল কে শেখালো তোরে।। তুমি শিশু ছেলে আমার মা হয়ে ভেধ [...]

2017-06-03T21:04:15+06:00Tags: , , , , |

জিজ্ঞাসিলে খোদার কথা।

আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেধ জানে। কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে।। পৃথিবী গোলাকার শুনি অহর্নিশি ঘোরে আপনি। তাইতে হয় দিন-রজনী জ্ঞানী গুনী তাই মানে।। একদিকেতে নিশি হলে অন্যদিকে দিবা বলে। আকাশতো দেখে সকলে খোদা দেখে কয়জনে।। আপন ঘরে কে কথা কয় না জেনে আসমানে তাকায়। লালন বলে কেবা কোথায় বুঝিবে দিব্যজ্ঞানে।। [...]

গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।

অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর। গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।। ব্রহ্মা বিষ্ণু শিব তিনে ভজে তোমায় নিশিদিনে। আমি জানি নাকো তোমা বিনে তুমি গুরু পরাৎপর।। ভজে যদি না পাই তোমায় এ দোষ আমি দেবো বা কার। নয়ন দুটি তোমার উপর যা করো তুমি এবার।। আমি লালন একই শিরে ভাই বন্ধু নাই আমার জোড়ে। [...]

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি। পরিয়ে কৌপনি ধ্বজা মজা উড়ালো ফকিরী।। বড় আশার বাসা এ ঘর পড়ে রবে কোথা রে কার ঠিক নাই তারই। পিছে পিছে ঘুরছে শমন কোনদিন হাতে দেবে দড়ি।। দরদের ভাই বন্ধুজনা ম’লে সঙ্গে কেউ যাবেনা মন তোমারই। খালি হাতে একা পথে বিদায় করে দেবে তোরই।। যা করো তাই করো [...]

ধন্য মায়ের নিমাই ছেলে।

ধন্য মায়ের নিমাই ছেলে। এমন বয়সে নিমাই ঘর ছেড়ে ফকিরী নিলে।। ধন্যরে ভারতী যিনি সোনার অঙ্গে দেয় কৌপিনী। শিখাইলে হরির ধ্বনি করেতে করঙ্গ দিলে।। ধন্য পিতা বলি তারে ঠাকুর জগন্নাথ মিশ্রে। যার ঘরে গৌরাঙ্গ হরি মানুষ রূপে জন্মাইলে।। ধন্য রে নদীয়াবাসী হেরিল গৌরাঙ্গশশী। যে বলে সে জীব সন্ন্যাসী লালন কয় সে প’লো ফ্যারে।। [...]

2017-06-03T21:04:16+06:00Tags: , , , , |

ধন্য ধন্য বলি তারে।

ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে।। ঘরের সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি। কিসে ঘর রবে খাঁটি ঝড়ি তুফান এলে পরে।। ঘরের মূলাধার কুঠুরি নয়টা তার উপরে চিলেকোঠা। তাহে এক পাগলা বেটা বসে একা একেশ্বরে।। ঘরের উপর নিচে সারি সারি সাড়ে নয় দরজা তারি। লালন [...]

2017-06-03T21:04:16+06:00Tags: , , , |
Go to Top