Lalon

সময় গেলে সাধন হবে না।

সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে তিনের সাধন কেন করলে না।। জানো না মন খালে বিলে থাকে না মীন জল শুকালে। কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা।। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও হয় বীজের জোরে, ফল ধরে না।। অমাবস্যায় পূর্নিমা হয় মহাযোগ সেই দিনে উদয়। লালন বলে তাহার সময় [...]

প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি।

প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি। সেই প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী।। প্রেমের উৎপত্তি কিসে শূন্য কি ভাণ্ড মাঝে। কোন প্রেমে ঘুরি ফিরি অহর্নিশি।। কোন প্রেমে মাতাপিতা খণ্ড করে জীবাত্মা। না জেনে সেই প্রেমের কথা গোলমাল করি।। কোন প্রেমে মা কালী পদতলে মহেশ্বর বলি। লালন বলে ধন্য দেবী জয় জয় হরি।। আনু [...]

2017-06-03T21:04:16+06:00Tags: , , , |

মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি।

মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি। ছাড় ফিকিরি করো ফকিরি দিন হলো আখেরি।। খোদার তখত বান্দার দেল যথা কোরানে বলেছেন আপে খোদ খোদায়। আজাজিলের পর হলো খাতা না বুঝে দেল গভীরি।। জানতে হয় সে দেলের চৌদ্দ ঘর আঠারো মোকাম চারিতে বিচার। লা মোকামে তাহার উপর মাওলার নিজ আসন সেই পুরী।। দেলদরিয়ায় ডুবারু যেজন হয় [...]

মানুষ মানুষ সবাই বলে।

মানুষ মানুষ সবাই বলে। আছে কোন মানুষের বসত কোন দলে।। অযোনী সহজ সংস্কার তারে কি সন্ধানে সাধবো এবার। বড় অগম্ভু মানুষ লীলে সে মানুষ লীলে।। সংস্কার সাধন নাহি জানি কোথায় পাই সহজ কোথায় অযোনী। বেড়াই গোলে হরিবোল বলে গোলে হরিবোল বলে।। তিন মানুষের করণ বিচক্ষন তারে জানলে হবে এক নিরূপণ। অধীন লালন প’লো গোলেমালে [...]

2017-06-03T21:04:16+06:00Tags: , , , |

যেতে সাধ হয়রে কাশী।

যেতে সাধ হয়রে কাশী কর্মফাঁসি বাঁধলো গলায়। আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়।। হলো রে একি দশা সর্বনাশা মনের ঘোলায়। ডুবলো ডিঙ্গা নিশ্চয় বুঝি জন্মলালায়।। বিধাতা দেয় বাজি কিবা মন পাজি ফ্যারে ফেলায়। বাও না বুঝে বাই তরনী ক্রমে তলায়।। কলুর বলদ যেমন ঢেকে নয়ন পাকে চালায়। অধীন লালন প’লো তেমনি পাকে হেলায় হেলায়।। [...]

গুরুর চরণ অমূল্য ধন।

গুরুর চরণ অমূল্য ধন বাঁধো ভক্তি রসে। মানব জনম সফল হবে গুরুর উপদেশে।। হিংসা নিন্দা তমঃ ছাড়ো মরার আগেতে মরো। তবে যাবে ভবপারে ঘুচবে মনের দিশে।। ষোলকলা পূর্ণরতি হতে হবে ভাবপ্রকৃতি। গুরু দেবেন পূর্ণরতি হৃদকমলে বসে।। পারাপারের খবর জানো মহর গুরুকে মানো। লালন কয় ভাবছো কেন পড়ে মায়ার ফাঁসে।। [...]

যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না।

যাও হে শ্যাম রাইকুঞ্জে আর এসো না। এলে ভালো হবেনা।। গাছ কেটে জল ঢালো পাতায় এ চাতুরী শিখলে কোথায়। উচিত ফল পাবে হেথায় তা নইলে টের পাবে না।। করতে চাও শ্যাম নাগরালি যাও যথা সেই চন্দ্রাবলী। এ পথে পড়েছে কালি এ কালি আর যাবেনা।। কেলে বধু জানা গেলো উপরে কালো ভিতরে কালো। লালন বলে [...]

মহাত্মা লালন ফকির, কাঙাল হরিনাথ ও তাঁর পত্রিকা “গ্রামবার্তা প্রকাশিকা”

তাঁর আসল নাম হরিনাথ মজুমদার। কিন্তু প্রায় সবাই তাঁকে চেনেন কাঙাল হরিনাথ নামে। বাউল গানে নিজেকে কাঙাল বলে উপস্থাপন করতেন বলেই তাঁর এই পরিচিতি গড়ে ওঠে। বিখ্যাত বাউল সাধক লালনের শিষ্য ছিলেন তিনি। তবে কাঙাল হরিনাথ তাঁর বাউল গানের জন্য শুধু নয়- অন্য অনেক কাজের জন্য অমর হয়ে আছেন। তিনি ১৮৩৩ সালে কুষ্টিয়া জেলার কুমারখালীতে [...]

2017-06-03T22:22:55+06:00Tags: , |

লালন দর্শনে নাড়া শব্দের সার্থক ও বুৎপত্তিগত বিচার বিশ্লেষণ।

মহাত্মা লালন ফকির ও অন্যান্য ভাবগীতিকারদের ভাবগীতিতে নাড়া শব্দের প্রয়োগ পরিলক্ষিত হয়ে আসছে। এ অঞ্চলে নাড়া শব্দটি অপ্রতক্য ভাষারূপে ফকির শব্দের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি করে কোনো একটি বিশেষ সম্প্রদায়ের মনোকষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন মুসলিমদের নেড়ে। হিন্দুদের মালাউন। কারীগরদের জুলা। চাষিদের ফাটা এবং ফকির সম্প্রদায়কে নাড়ার ফকির বলে সম্বোধন করলে সকল [...]

2017-06-03T21:04:35+06:00Tags: |

The Life and Practice of Lalon Shadhok | Photofeature by Taslima Akhter

Baul philosophy, especially the thought, practice, and music of Lalon Shai is an important part of the national life and tradition of Bangladesh. Many shadhoks (devotees) scattered throughout Kushtia, as well as in the rural areas all over the country have been practicing the philosophy of life and music of Lalon. The central theme of [...]

2017-06-03T21:04:35+06:00Tags: , |
Go to Top